ভূমিকা সীমিত কিছু শহরকেন্দ্রিক উন্নয়ন, মূলত কলকাতা কেন্দ্রিক উন্নয়ন বা নগরায়ন এবং রাজ্যের বাকি গ্রাম গঞ্জের উন্নয়নের ব্যাপারে সরকারের উদাসীনতা এরকম বৈষম্যমূলক অবস্থা তৈরি করেছে। সামাজিক উন্নয়ন প্রক্রিয়াকে একটি কেন্দ্রবিন্দুতে আবদ্ধ করার ফলে সমগ্র রাজ্যের অর্থ সম্পদ ও মেধা কলকাতাতে এসে জমা হচ্ছে। সেটা কিরকম তা পরে বলছি। কলকাতার সঙ্গে দুর্গাপুর আসানসোল কল্যাণী বা এরকম কিছু শহরাঞ্চলেও উন্নয়ন কিছু পরিমাণে ঘটেছে, কিন্তু তা কলকাতার মতো ব্যাপক অবশ্যই নয়। উন্নয়ন বা নগরায়ন বলতে আমি যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য এইগুলিকে বোঝাচ্ছি; সেইসঙ্গে ব্যবসা-বাণিজ্য, যদিও তা আঞ্চলিক অবস্থানের ওপর অনেকটাই নির্ভর করে। সেইসঙ্গে আনুষঙ্গিক অফিস-আদালত ও বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অবস্থিতি বা সম্প্রসারণ একটা অঞ্চলের উন্নয়নের উপর যথেষ্ট প্রভাব ফেলে। নগরায়ণের প্রকারভেদ নগরায়ন দুভাবে সংগঠিত হয় - ১) স্বতঃস্ফূর্তভাবে - যাকে স্বতস্ফূর্ত ...
গবেষণামূলক ইতিহাস বিষয়ক ব্লগ