সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একুশ শতকের সূচনাপর্বে পরিবার কাঠামোয় ভাঙনের প্রবণতা

দাঁড়িয়ে আছি একুশ শতকের প্রথম পাদে ঠিক ২০১৯ এ। গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ, ভোগবাদ, পুঁজিবাদ ধান্দাবাদ; সঙ্গে বখাটে সংস্কৃতি, তোষণমূলক সুবিধাবাদী নীতিহীন নির্বাচনী রাজনীতি - সবেরই এক অপূর্ব মিশ্রণ ঘটেছে এই সময়পর্বে। সঙ্গে মেকি ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার এক লুকোচুরি খেলা। সেই সঙ্গে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ, অপরাধমূলক কাজকর্মের বাড়বাড়ন্ত। তার সঙ্গে অপরাধমনস্ক ও নীতিহীন মানুষের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, অর্থাৎ সামাজিক দুর্বৃত্তায়নের সামাজিক স্বীকৃতি। বিপন্ন মানবতা। এর সঙ্গে তাল মিলিয়ে চলা পুলিশ প্রশাসন এবং এদের মাথার উপরে থাকা অসৎ নীতিহীন দুর্বৃত্ত রাজনৈতিক নেতৃত্বের পৃষ্ঠপোষকতা।সেইসঙ্গে রয়েছে কার্যকারিতাহীন১, যা একরকম প্রহসনে পরিণত হয়েছে। অত্যাচারিতরা বিচার না পেলেও, অন‍্যায়কারীরা সে ব্যবস্থাকে বেশ ভালোই নিজেদের হাতিয়ারে পরিণত ক’রে নির্দোষ নিরাপদকে হেনস্থা করতে পারছে।এই হল পরিস্থিতি। পরিবারের বিবর্তন  একান্নবর্তী পরিবার কাঠামোর ভাঙন আজ প্রায় সম্পূর্ণ। বিবর্তনের নিয়মে তার পরের ধাপে এসেছে একক পরিবার। নাগ...