বেদ হিন্দু ধর্ম গ্রন্থ - এটা একটা মিথ্যা প্রচার বা রটনা। আসল সত্য হলো, বেদ বৈদিক ধর্মের ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ নয়। কারণ,হিন্দুরা যে ধর্ম পালন করে তা বেদে উল্লেখিত ধর্ম নয়। আবার বেদের ধর্মও হিন্দুরা পালন করে না। হিন্দুরা করে মূর্তিপূজা,আর বেদ মূর্তিপূজায় বিশ্বাস করে না। বেদ যে হিন্দুদের ধর্মগ্রন্থ নয় এটা তার বড় প্রমাণ। বেদে বড় বড় হোমড়া চোমড়া দেবতা রয়েছে - ইন্দ্র,বরুণ, অগ্নি, মিত্র। বেদ মতে বিশাল তাদের ক্ষমতা। হিন্দুরা এদের কাউকেই পূজা বা উপাসনা করে না। বেদ যে হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, বৈদিক দেবতারা যে হিন্দুদের উপাস্য দেবতা নয় - এটাও তার একটা বড় প্রমাণ। আর এ থেকে এটা স্পষ্ট যে, বৈদিক ধর্মটা হিন্দুদের ধর্ম নয়, বৈদিক ধর্ম ও হিন্দু ধর্ম সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র দুটি ধর্ম। কিন্তু বলা হয়,বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ, বৈদিক ধর্মই হিন্দু ধর্ম - এসব একেবারে ভিত্তিহীন মিথ্যা প্রচার, যে মিথ্যা প্রচার এতদিন ধরে হিন্দুদের বিভ্রান্ত করে আসছে। হিন্দুদের বিভ্রান্ত ক'রে বৈদিক ধর্মাবলম্বীরা হিন্দুদের বোকা বানিয়ে আসছে। কিন্তু কেন ? সেটা বুঝতে হবে। বৈদিক ধর্মাবলম্বীরা হিন্দু...
গবেষণামূলক ইতিহাস বিষয়ক ব্লগ